মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

শ্রীলঙ্কায় ৯ বছরে প্রথম বাড়ল বিদ্যুতের দাম

রিপোর্টারের নাম : / ৭৯ জন দেখেছেন
আপডেট : August 10, 2022

চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় বিগত ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো বাড়ল বিদ্যুতের দাম। ৭৫ শতাংশ হারে দাম বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির জনসেবা কমিশন।

মঙ্গলবার (৯ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এই ঘোষণা দিয়েছে। এতে সবচেয়ে বেশি দাম বেড়েছে কম পরিমাণ বিদ্যুৎ ব্যবহারকারীদের। তাদের ২৬৪ শতাংশ বেশি দাম দিতে হবে। তবে বেশি বিদ্যুৎ ব্যবহারকারীরা কিছুটা কম দামে ব্যবহারের সুযোগ পাবেন। সূত্র: এনডিটিভি

আজ থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কথা জানিয়েছে জনসেবা কমিশন।

শ্রীলঙ্কার বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিলন ইলেক্ট্রিসিটি বোর্ড (সিইবি) বেশ কয়েক বছর ধরে লস দিয়ে আসছে। মঙ্গলবার সিইবি জানিয়েছে, তাদের সমন্বিত ক্ষতির পরিমাণ ৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এই ক্ষতি কাটাতে বুধবার থেকেই বিদ্যুতের বাড়তি দাম কার্যকর হবে।

শ্রীলঙ্কায় কম বিদ্যুৎ ব্যবহারকারীরা বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দেয় ২.৫০ রুপি। বর্ধিত দামে তাদের দিতে হবে ইউনিট প্রতি আট রুপি। আর বেশি বিদ্যুৎ ব্যবহারকারীরা আগে ইউনিট প্রতি ৪৫ রুপি করে দিয়ে এলেও এখন তাদের দিতে হবে ইউনিট প্রতি ৭৫ রুপি করে।

গত ৯ বছরে দেশটিতে ডলারের মূল্য বেড়েছে ১৯০ শতাংশ। আর ক্রমাগত হারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। তবে বিদ্যুতের দাম একই ছিল দেশটিতে। এবার তাও বেড়ে যাওয়ায় সংকট আরও প্রকট হলো লঙ্কাবাসীর জন্য। বিশেষ করে আমদানিকৃত তিন ধরনের জীবাশ্ম জ্বালানির দাম বেড়েছে।

পাঁচ হাজার একশ’ কোটি বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে গত এপ্রিলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কা সরকার। সম্ভাব্য ঋণছাড়ের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।


অন্যান্য সংবাদ