মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় জ্বালানি স্টেশনে দাঙ্গা দমনে গুলি চালিয়েছে সেনাবাহিনী

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

শ্রীলঙ্কার সেনাবাহিনী একটি জ্বালানি স্টেশনে দাঙ্গা দমনে গুলি চালিয়েছে। কর্মকর্তার রোববার বলেছেন, দেউলিয়া হয়ে পড়া দেশটি জুড়ে পেট্রোল এবং ডিজেলের জন্য স্টেশনগুলোতে নজিরবিহীন ভিড় দেখা গেছে।

সেনা মুখপাত্র নীলান্ত প্রেমরত্নে জানান, কলম্বোর ৩৬৫ কিলোমিটার (২২৮ মাইল) উত্তরে ভিসুভামাডুতে তাদের গার্ড পয়েন্টে পাথর ছোঁড়া হলে সৈন্যরা গুলি চালায়।

প্রেমরত্নে এএফপিকে বলেন, ‘২০ থেকে ৩০ জনের একটি দল পাথর নিক্ষেপ করে এবং একটি সেনা ট্রাকের ক্ষতি করে।’
পুলিশ জানিয়েছে, অশান্তি দমনে সেনা সদস্যরা এই প্রথমবারের মতো গুলি ছুঁড়েছে, এতে ৮ জন বেসামরিক নাগরিক ও তিন সেনা সদস্য আহত হয়েছে।

পুলিশ জানায়, পাম্পে পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়িচালকরা বিক্ষোভ শুরু করে এবং পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে এই প্রথম সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে ভুগছে। খাদ্য, জ্বালানি এবং ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য দেশটির হাতে কোন ডলার নেই।

দেশের ২ কোটি ২০ লাখ মানুষ দীর্ঘ সময় ধরে সহবরাহ ঘাটতি সহ্য করে আসছে, তারা দুষ্প্রাপ্য সরবরাহের জন্য ভিড় করছে, এদিকে অব্যবস্থাপনার জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পাকসের পদত্যাগের দাবিতে কয়েক মাস ধরে চলমান আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে।

এ অবস্থায় শ্রীলঙ্কা জ্বালানি স্টেশন পাহারা দিতে সশস্ত্র পুলিশ ও সেনা মোতায়েন করেছে।


অন্যান্য সংবাদ