মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

শ্রীলঙ্কাকে ৩৮০ কোটি ডলার দেবে ভারত

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : July 11, 2022

আর্থিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কাকে ৩৮০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। চলতি বছরেই এই অর্থ দেশটিকে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

শ্রীলঙ্কার পরিস্থিতি তুলে ধরে অরিন্দম বাগচী জানান, অর্থনৈতিক এই চ্যালেঞ্জের সময় দেশটির সাধারণ জনগণের পাশে রয়েছে ভারত। রিজার্ভ সংকট দেখা দেওয়ার পর থেকে জ্বালানি সংকট দেখা দিয়েছে শ্রীলংকায়। এছাড়া আমদানিনির্ভর ওষুধসহ বিভিন্ন পণ্যের সংকট দেখা দেয়।

সংকটকে সরকারের ব্যর্থতা অভিযোগ করে দেশজুড়ে গণবিক্ষোভ শুরু হয়। সরকার ব্যবস্থায় পরিবর্তন চাইছেন বিক্ষোভকারীরা । বিক্ষোভের জেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। অর্থনৈতিক সংকটের পর এবার রাজনৈতিক সংকটে রয়েছে দেশটি।


অন্যান্য সংবাদ