মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শিনজো অ্যাবেকে হত্যায় শোকে স্তব্ধ জাপানিরা

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : July 9, 2022

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারার যেখানে শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখানে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শোকাহত জাপানিদের ঢল নেমেছে। আজও রক্তাক্ত সেই হত্যাকাণ্ডস্থলে শোকগ্রস্তদের স্রোত নেমেছে। “নারায় এমন ঘটনা ঘটায় আমি হতভম্ব,” ১০ বছর বয়সী ছেলেকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমনটাই বলেছেন গৃহিনী, ৫০ বছর বয়সী নাতসুমি নিওয়া।

রক্ষণশীল রাজনীতিক, ‘আবেনোমিক্স’ নীতির কারিগর সাবেক প্রধানমন্ত্রী প্রায়ই জাপানকে ‘অনন্য সুন্দর দেশ’ বলতেন, যা নিওয়াকে অনুপ্রাণিত করেছে ছেলের নাম মাসাকুনি রাখতে। জাপানি ভাষায় ‘কুনি’ মানে ‘দেশ’।

শোকের মধ্যেই দেশটিতে পার্লামেন্টের উচ্চকক্ষের ভোটের শেষদিনের প্রচারণাও শুরু হয়েছে। আবে হত্যাকাণ্ড এই নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে এবং আবের অনুসারী ফুমিও কিশিদা নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারকে বড় জয় এনে দেবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে নিহত রাজনীতিকের মরদেহ বহনকারী একটি গাড়ি হাসপাতাল ছেড়ে তাঁর বাসভবনের দিকে যাত্রা করে। এসময় শতাধিক লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অ্যাবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া অ্যাবের রাজনৈতিক দলের সদস্যরাও এতে অংশ নেন।

অ্যাবের স্মরণে আগামী সোমবার একটি জাগরণ অনুষ্ঠিত হবে, মঙ্গলবার আবের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এতে কেবল অ্যাবের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জাপানি মিডিয়া জানিয়েছে।


অন্যান্য সংবাদ