মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

শিক্ষক হত্যার প্রধান আসামি জিতুকে স্কুল থেকে বহিষ্কার

রিপোর্টারের নাম : / ৫৩ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামি আশরাফুল আহসান জিতুকে স্কুল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘জিতুকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে কখনও কোনো শিক্ষকের ওপর এই ধরনের হামলা করার সাহস কেউ না পায়।’

গত ২৫ জুন দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শিক্ষক উৎপলকে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায় দশম শ্রেণির ছাত্র জিতু। পরে আহত শিক্ষককে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এনাম মেডিক্যালে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুন) ভোরে তার মৃত্যু হয়।

ঘটনার পর জিতু আত্মগোপন করে। ২৮ জুনে তার বাবা মো. উজ্জ্বলকে আটক করে পুলিশ। ২৯ জুন তারিখে জিতু আটক হয় র‌্যাবের হাতে।


অন্যান্য সংবাদ