মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

শিকাগোতে হামলাকারী সন্দেহভাজন তরুণ আটক

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

যুক্তরাষ্ট্রের শিকাগোতে চৌঠা জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে অন্তত ৬ জন । আহত হয়েছে ৩১ জন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার শিকাগোর হাইল্যান্ড পার্কে এ হামলা হয়।

হামলায় জড়িত সন্দেহে রর্বাট ই ক্রিমো নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে কী উদ্দেশ্যে তিনি এই হামলা চালিয়েছেন তা এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আশেপাশে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বন্দুকধারী একটি দোকানের ছাদ থেকে প্যারেডের জমায়েতকে লক্ষ্য করে গুলি চালায়।

এর আগে গত ২৪ শে মে টেক্সাসের উবালদেতে একটি প্রাথমিক স্কুলে হামলায় ১৯ শিশু ও ২ শিক্ষক নিহতের ঘটনা ঘটে। সেই হামলার ক্ষত না কাটতেই শিকাগোতে এই হামলা হলো। এছাড়া গত ১৪ই মে নিউইয়র্কের বাফেলোতে একটি শপিংমলে গুলিবর্ষণে ১০জন নিহত হয়েছিলেন।


অন্যান্য সংবাদ