সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম : / ১৩ জন দেখেছেন
আপডেট : July 21, 2022

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রবীণ রাজনীতিক রনিল বিক্রমাসিংহে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ শে জুলাই) শপথ নেন তিনি। এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান।

এদিকে জনসমর্থন ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই প্রেসিডেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। প্রেসিডেন্টের পদত্যাগের আগ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রনিল বিক্রমাসিংহে নির্বাচিত হওয়ায় চলমান আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা দ্রুত শেষ হবে বলে আশাবাদী আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

বিপর্যয় ঠেকাতে ট্যাক্স বাড়ানো, রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাঠামো পরিবর্তন ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক সংকট দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে ভারত।

গত মার্চ মাস থেকেই অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় গণআন্দোলন। এক পর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। দেশটির পরিস্থিতি এখনও শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।


অন্যান্য সংবাদ