মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

লেবাননে ‘নজিরবিহীন বোমাবর্ষণের’ হুমকি ইসরায়েলি সেনাপ্রধানের

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : June 14, 2022
লেবাননে ‘নজিরবিহীন বোমাবর্ষণের’ হুমকি ইসরায়েলি সেনাপ্রধানের
লেবাননে ‘নজিরবিহীন বোমাবর্ষণের’ হুমকি দিলেন ইসরায়েলি সেনাপ্রধান

কথার যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবানন ও ইসরায়েল। লেবাননকে দেখে নেয়ার হুমকি দিয়ে যাচ্ছে ইসরায়েল। পাল্টা হুঁশিয়ার উচ্চারণ করছে লেবাননও। এরইমধ্যে রোববার ইসরায়েলি সেনাপ্রধান আভিভ কোচাভি লেবাননে ‘নজিরবিহীন বোমা হামলার’ হুমকি দিয়েছেন। সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে বিরোধের জেরে দেশ দু’টির মধ্যে এই উত্তেজনা বাড়ছে৷ খবর দ্য নিউ আরবের।

কোচাভি বলেন, লেবানিজদের কাছে আমার বার্তা হলো যে আমরা তাদের অবিলম্বে তাদের বাড়ি ছেড়ে যেতে দেব, আমরা তাদের চলে যাওয়ার জন্য সতর্ক করব। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতের যেকোনো যুদ্ধ ‘খুব বড়’ হবে।

তিনি দাবি করেন যে, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে হাজার হাজার লক্ষ্যবস্তুকে পিন করেছে। দুই দেশের মধ্যে যেকোনো সম্ভাব্য যুদ্ধের সময় সেসব টার্গেটে আঘাত হানা হবে।

ইসরায়েল এবং লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ শেষবার ২০০৬ সালের গ্রীষ্মে ৩৪ দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ওই যুদ্ধে বিমানবন্দর, রাস্তা এবং সেতু, জ্বালানি স্টোরেজ এবং বৈরুতের দক্ষিণ শহরতলী এবং দক্ষিণ লেবাননের বেশিরভাগ অংশ ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল।

ওই যুদ্ধে লেবাননের এক হাজার যোদ্ধা এবং বেসামরিক নাগরিক নিহত হয়। আর ইসরায়েলে প্রায় ১২০ নিহত হয়। কোচাভি সতর্ক করে দিয়ে বলেন, তাদের (লেবানিজদের) উদ্দেশে প্রধান বার্তা হলো যে আমরা উত্তেজনাপূর্ণ জায়গায় প্রথম গুলি চালানোর আগে তাদের চলে যাওয়ার পরামর্শ দিচ্ছি। কেননা নজিরবিহনী বোমা হামলা চালানো হবে।


অন্যান্য সংবাদ