বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ: সিপিবি ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভবনা নেই: স্পিকার সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি পারস্য উপসাগরে একযোগে ৪ জাহাজে হামলা ইরানের জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন নিজের বিয়ে নিয়ে এবার কথা বললেন নুসরাত ফারিয়া আজীবন এএফআই সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ সাইবার হামলার শঙ্কা, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ সাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভবনা সড়ক-মহাসড়কে কাঠামোগত বড় পরিবর্তন, তবুও ৮ বছরে ৫৭ হাজার মৃত্যু সৌদিতে নতুন হামলায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম বাংলাদেশিসহ ৭২১ বিদেশিকে ফেরত পাঠাল কম্বোডিয়া ডিভি-২০২৭ চালু, বাংলাদেশিদের সুযোগ অনিশ্চিত?

লাইপজিগকে উড়িয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি রিয়ালের

স্পোর্টস ডেস্ক / ৩৫ জন দেখেছেন
আপডেট : October 22, 2026
লাইপজিগকে উড়িয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি রিয়ালের

চ্যাম্পিয়নস লিগে দাপুটে জয় তুলে নিয়ে এল ক্লাসিকোর প্রস্তুতিটা দারুণভাবেই সারল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে আরবি লাইপজিগকে হারিয়ে ইউরোপ সেরার মঞ্চে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে হোসে মরিনিয়োর দল।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লাইপজিগকে ৪-১ ব্যবধানে হারিয়ে ইউরোপীয় মঞ্চে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল। দলের জয়ে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে, বার্নার্দো সিলভা, আরদা গুলের ও ইয়ান দিয়োমান্দে। লাইপজিগের হয়ে একমাত্র গোলটি করেন তিদিয়াম গোমিস।

ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল লাইপজিগ। তবে ক্রিস্টোফার এনকুনকু ও রোমুলোর শট ঠেকিয়ে রিয়ালকে বিপদমুক্ত রাখেন গোলকিপার থিবো কোর্তোয়া।

বিরতির ঠিক দুই মিনিট আগে এগিয়ে যায় রিয়াল। গুলেরের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলে বল গোলকিপার মার্টেন ভানদেভোর্ডের পায়ের ফাঁক গলে যায়। কাছ থেকে বল জালে পাঠিয়ে রিয়ালের হয়ে নিজের প্রথম গোল করেন সিলভা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভার্দের জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকান লাইপজিগের গোলকিপার। ৫২তম মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। এমবাপের হেড থেকে আসা বলে সহজ টোকায় গোল করেন গুলের।

এরপর নিজের গোলের খোঁজে নামেন এমবাপে। জুড বেলিংহামের পাস থেকে পাওয়া সুযোগে তার শট সাইডনেটে লাগে। তবে ম্যাচের ৮৩তম মিনিটে আর হতাশ হতে হয়নি ফরাসি তারকাকে। বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোল করে চলতি মৌসুমে ১২ ম্যাচে নিজের ১২তম গোলটি করেন তিনি।

লাইপজিগও একটি গোল শোধ করে। ৮৫তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করেন তিদিয়াম গোমিস। কিন্তু দুই মিনিট পরই ব্যবধান আবার বাড়ায় রিয়াল। গ্রীষ্মে লাইপজিগ ছেড়ে আসা বদলি খেলোয়াড় ইয়ান দিয়োমান্দে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচের তিনটিতেই জিতল রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পয়েন্ট টেবিলের চার নম্বরে তারা। তিন ম্যাচে এক জয় আর দুই হারে তিন পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে লাইপজিগ।

এবার রিয়ালের সামনে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। রোববার রাতে লা লিগায় বার্সেলোনার মুখোমুখি হবে তারা। এরপর ৪ নভেম্বর গ্রিসে চ্যাম্পিয়নস লিগে এইকে এথেন্সের বিপক্ষে খেলবে রিয়াল। একই দিন ম্যানচেস্টার সিটির আতিথ্য নেবে লাইপজিগ।


অন্যান্য সংবাদ