বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত লন্ডনে আ.লীগের হামলা-সহিংসতা: বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ এমপির ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

লন্ডনে আ.লীগের হামলা-সহিংসতা: বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ এমপির

আন্তর্জাতিক ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 18, 2026
লন্ডনে আ.লীগের হামলা-সহিংসতা: বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ এমপির

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন দেশটির কট্টর ও ডানপন্থি রাজনীতিবিদেরা। এ ঘটনায় ব্রিটিশ সংসদ সদস্য রুপার্ট লো ও রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজসহ অভিবাসনবিরোধীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।

তাদের কেউ কেউ সহিংসতায় জড়িত বিদেশি নাগরিক ও বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বিতাড়নের দাবিও তুলেছেন। স্থানীয় সময় গত সোমবার রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায়।

পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ওই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে রাতের আঁধারে লন্ডনের আবাসিক এলাকার সড়কে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও মারামারির দৃশ্য দেখা যায়।

আর এই হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন অভিবাসনবিরোধী দল রিস্টোর ব্রিটেনের নেতা ও সংসদ সদস্য রুপার্ট লো। হামলার ভিডিও শেয়ার করে সেখানে তিনি লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা অন্য বাংলাদেশিদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন। রিস্টোর ব্রিটেন সরকার গঠন করলে এদের সবাইকে বিতাড়ন করবে।’

তিনি লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় এনসিপি ও তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যে কোনো এক অর্থহীন রাজনৈতিক বিরোধ নিয়ে বাংলাদেশিরা মারামারি করছে। এসবের মানে আসলে কী, তা আমি বুঝি না, আর বুঝতেও চাই না।’

তিনি আরও লেখেন, ‘সত্যি বলতে, এই বাংলাদেশিদের নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। এমনকি বাংলাদেশ নিয়েও আমার কোনো আগ্রহ নেই।’

পোস্টের শেষের দিকে তিনি সংশ্লিষ্ট বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান। আরেক পোস্টে রুপার্ট লো লেখেন, ‘রিস্টোর ব্রিটেন সরকার গঠন করলে এদের সবাইকে দেশ থেকে বের করে দেয়া হবে।’

এছাড়া এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘গত রাতে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিদের উচ্ছৃঙ্খল দলগুলো এমন এক রাজনৈতিক বিরোধ নিয়ে মারামারি করছিল, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই।’

তিনি আরও লেখেন, ‘আমরা আমাদের সমাজে বিদেশি সংস্কৃতি আমদানি করেছি এবং এখন তাদের নিজেদের মধ্যকার সংঘাত আমাদের রাস্তায় ঘটতে দেখছি। ব্রিটেন ভেঙে পড়েছে। আমাদের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে আসে এমন যেকোনো বিদেশি নাগরিককে রিফর্ম বহিষ্কার করবে।’

হামলার ওই ঘটনাস্থল চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত। ওই আসনের ব্রিটিশ সংসদ সদস্য জাস আথওয়াল এক্সে ভিডিও শেয়ার করে ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি জোরালো তদন্ত, পুলিশের টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

রমফোর্ডের ব্রিটিশ সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেলও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যাভারিং ডেইলিকে তিনি স্পষ্ট করেছেন, ঘটনাটি তার নির্বাচনী এলাকা রমফোর্ডে ঘটেনি; চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ আসনের অন্তর্ভুক্ত।

এছাড়া ব্রিটিশ সংসদ সদস্য কেটি ল্যামও এক্সে একটি ভিডিও শেয়ার করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘গত রাতে পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়িয়েছে। এভাবে চলতে পারে না।’


অন্যান্য সংবাদ