বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির

ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি

স্পোর্টস ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 18, 2026
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) নতুন বিতর্ক। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম এ২৪-এর অনুষ্ঠান ‘ওয়াইফাই’-তে সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কি এসব তথ্য জানিয়েছেন।

এএফএ যেন বাণিজ্যিক কাজে নাম ও ছবি ব্যবহার না করে, সে জন্য আইনজীবীদের মাধ্যমে আইনি নোটিশ পাঠানোর উদ্যোগও নিয়েছেন মেসি। উইনিয়াস্কির ভাষায়, ‘মেসি তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন, এএফএ যেন তার ছবি ব্যবহার করে এমন ব্যবসা না করে, যার কোনো সুফল আর্জেন্টাইন ফুটবল পায় না।’

মেসির সঙ্গে এএফএর বিরোধের কেন্দ্রে রয়েছে বিয়ার স্পনসর নিয়ে একটি ঘটনা। যুক্তরাষ্ট্রের বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিশেলবের সঙ্গে মেসির একচেটিয়া বিজ্ঞাপনী চুক্তি রয়েছে। কিন্তু এএফএর এক স্থানীয় বিয়ার স্পনসর নিজেদের প্রচারণায় মেসির ছবি ব্যবহার করে। সাংবাদিক উইনিয়াস্কির দাবি, এএফএ সভাপতি তাপিয়ার অনুমতিতেই এমনটি করা হয়েছিল।

বিষয়টি মেসি আগে জানতেন না বলে দাবি করেছেন উইনিয়াস্কি। পরে মিশেলবের পক্ষ থেকে মেসির প্রতিনিধিদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে মেসির পরিবার।

উইনিয়াস্কি বলেন, ‘আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে বড় তারকা ক্লদিও চিকি তাপিয়া ও এএফএর কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।’

মেসির বিদায়ী ম্যাচের আয়োজন নিয়েও অসন্তুষ্টির কথা জানিয়েছেন উইনিয়াস্কি। গত অক্টোবরে বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেন মেসি। উইনিয়াস্কির দাবি, ম্যাচের আগে আয়োজিত অনুষ্ঠানে শব্দ ব্যবস্থাপনায় সমস্যা ছিল। ড্রোন প্রদর্শনীতেও মেসিকে ডান পায়ে বল মারতে দেখা যায়, যদিও তিনি বাঁ পায়ের খেলোয়াড়।

ওই ম্যাচের আগে স্পনসর প্রতিষ্ঠানের ড্রোন প্রদর্শনীতে দর্শকদের দুয়োধ্বনি শোনা যায়। পুরো আয়োজন নিয়েও সমালোচনা করেন উইনিয়াস্কি। তার ভাষায়, ‘আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা, সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে পরিচিত ব্যক্তি, জাতীয় দলকে বিদায় জানিয়েছেন একেবারেই বাজেভাবে আয়োজিত একটি ম্যাচে।’

এএফএর সঙ্গে মেসির বিরোধে আরেকটি বিষয় যুক্ত হয়েছে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের চুক্তি নিয়ে। উইনিয়াস্কির ভাষ্য অনুযায়ী, ভিআইডি মিউজিক গ্রুপ এলএলসি নামের একটি প্রতিষ্ঠান এএফএ, মেসি ও হুলিয়ান মার্কোস কাপেলানের বিরুদ্ধে অভিযোগ করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে আর্জেন্টিনা দলের চুক্তিতে শর্ত ছিল, প্রতিটি ম্যাচে মেসিকে অন্তত ৩০ মিনিট খেলতে হবে। সেই শর্ত ভঙ্গের অভিযোগে করা আইনি আবেদনে মেসির নামও রয়েছে।

এএফএ’র সঙ্গে মেসির দূরত্ব তৈরির খবর এমন এক সময়ে সামনে এসেছে, যখন সংস্থাটির আন্তর্জাতিক আয় এবং কর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে।

উইনিয়াস্কির প্রতিবেদনে বলা হয়েছে, বিলাসবহুল ইয়ট ভাড়া ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানে এএফএর অর্থ গেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনের প্রকাশিত আর্থিক লেনদেনের তথ্য অনুযায়ী, এ ধরনের প্রতিষ্ঠানে অন্তত ১২ লাখ ৭০ হাজার ডলার পাঠানো হয়েছে। এএফএর আন্তর্জাতিক আয় ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ট্যুরপ্রোডএন্টার এলএলসির মাধ্যমে বেশির ভাগ অর্থ স্থানান্তরিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে ওয়েস্ট নটিক্যাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে দুই দফায় ৩ লাখ ২১ হাজার ৬৯৩ ডলার পাঠানোর তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি ওয়াইল্ডক্রেস্ট নামের একটি ইয়ট ভাড়ার সঙ্গে যুক্ত। ২০২৪ সালের জুলাইয়ে মোনাকোর উপকূলে ওই ইয়টে তাপিয়াকে দেখা গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এখন পর্যন্ত মেসি কিংবা তাপিয়া কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে ক্লারিনের প্রতিবেদন বলছে, দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এখন কঠিন সংকটের মুখে।


অন্যান্য সংবাদ