বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির

রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস

স্পোর্টস ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 18, 2026
রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস

ক্রিস্তিয়ানো রোনালদোর বিদায়ের পর প্রথম জয়ের দেখা পেল পর্তুগাল। আর সেই জয়ে বড় ভূমিকা রাখলেন তার রেখে যাওয়া ৭ নম্বর জার্সির নতুন উত্তরসূরি কার্লোস ফোর্বস। বদলি হিসেবে নেমে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে দলকে জিতিয়েছেন ২২ বছর বয়সী এই উইঙ্গার।

মঙ্গলবার রাতে নেশনস লিগে কার্ডিফে ওয়েলসকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। দলের হয়ে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ, পেদ্রো নেতো ও ফোর্বস। এই জয়ে গ্রুপ এ৪-এর শীর্ষস্থানও নিশ্চিত করেছে হোর্হে জেসুসের দল।

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ৭ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে ফোর্বসের হাতে। তার জার্সিতে ৭ সংখ্যাটির ওপর ছিল একটি দাগ, রোনালদোর প্রতি সম্মান জানাতেই এই বিশেষ আয়োজন। সেই জার্সি গায়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে ম্যাচের নায়ক বনে যান ক্লাব ব্রুগের এই ফুটবলার।

ম্যাচের ১১তম মিনিটে জোয়াও নেভেসের পাস থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। তবে এক মিনিটের একটু বেশি সময়ের মধ্যেই সমতায় ফেরে ওয়েলস। হ্যারি উইলসনের শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন ডেভিড ব্রুকস।

৪০তম মিনিটে ব্রুকসের পাস থেকে গোল করে ওয়েলসকে এগিয়ে দেন সরবা থমাস। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। তিন মিনিট পরই পেদ্রো নেতো গোল করে পর্তুগালকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করে পর্তুগাল। শেষ পর্যন্ত ৭০তম মিনিটে বদলি হিসেবে নামা ফোর্বসের গোলে এগিয়ে যায় তারা। বেন কাবাঙ্গোর হেডে ক্লিয়ার করার ভুলের সুযোগ নিয়ে বল জালে পাঠান তিনি।

৭৪তম মিনিটে দুটি ফাউলের জন্য দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেতো। ১০ জন নিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখে পর্তুগাল।

নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস, বেলজিয়াম অথবা স্পেন। শুক্রবার হবে শেষ আটের ড্র।


অন্যান্য সংবাদ