শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

লকডােউনে বিধিনিষেধ ভঙ্গ করায় এক সপ্তাহে গ্রেপ্তার ৪৩৯২

কেএমআর / ১১২ জন দেখেছেন
আপডেট : July 8, 2021

দেশব্যাপী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলা্রই কার কঠোর লকডাউন ঘোষণা করে। লকডাউনের প্রথম দিন থেকে গতকাল বুধবার পর্যন্ত এক সপ্তাহে বিধিনিষেধ ভঙ্গ করার অপরাধে রাজধানীতে পুলিশ ও র‌্যাব ৪৩৯২ জনকে গ্রেপ্তার করেছে।

এর মধ্যে ১ জুলাই লকডাউনের প্রথম দিনে-৭৫৫ জন, দ্বিতীয় দিনে-৩২০, তয় দিনে-৬২১, ৪র্থ দিনে-৬১৮, ৫ম দিনে-৫০৯, ৬ষ্ঠ দিনে-৪৬৭ এবং গতকাল বুধবার গ্রেপ্তার করা হয় ১১০২ জনকে।

গতকাল বুধবার লকডাউনের সপ্তম দিনের অভিযানে এসব ব্যক্তি ও যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিএমপি জানিয়েছে, লকডাউনের সপ্তম দিনে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম (বিধিনিষেধ) অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ১০২ জনকে গ্রেপ্তার করা হয়।

ঘরের বাইরে আসায় ২৪৫ জনকে জরিমানা করা হয় এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা। তাছাড়া সরকারঘোষিত লকডাউনে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

 


অন্যান্য সংবাদ