মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

রোহিঙ্গা ক্যাম্প: ৪জি’তে অপরাধ বাড়ার শঙ্কা : পররাষ্ট্রমন্ত্রী

কেএমআর / ১০৯ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে ৪জি থাকলে অপরাধ বাড়ে। অনেক দিন ধরে মিয়ানমারের সঙ্গে আমাদের আলাপ হচ্ছে না, বিশেষ করে সেনা সমর্থিতরা ক্ষমতায় আসার পর। আমাদের সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ নাই। আমরা অবস্থার পর্যবেক্ষণ করছি। এটা আমরা অবজারবেশন করছি, দেখা যাক কী হয়।

বুধবার (৩০ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেট ক্লাবের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমরা একবার সিম কার্ডগুলোকে সীমিত করার জন্য ৪জি বাতিল করেছিলাম। এতে ইউএনএইচসিআর, হিউম্যান রাইটস, এমনকি আমেরিকার দলবল এটা নিয়ে কথা বলেছে। তাদের বক্তব্য হলো, ৪জি বন্ধ করার ফলে তারা যোগাযোগ ঠিক মতো করতে পারবে না। আমরা ওনাদের জানালাম, টুজি বা থ্রিজিতে আলাপ করা যাবে। ইউএনএইচসিআরসহ যারা ক্যাম্পে কাজ করে তারা সকাল ৯টা থেকে বিকেল ৩টা অবধি ওখানে থাকেন, তবুও তারা চান সবসময় ওখানে ৪জি খোলা থাকুক। আমরাও ছেড়ে দিলাম।


অন্যান্য সংবাদ