শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রিজার্ভ চুরির প্রতিবেদন দিতে ৬৬ বার সময় নিলো সিআইডি

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : August 17, 2022

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আগামী ২ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব নতুন এই তারিখ নির্ধারণ করে আদেশ দেন। এদিন এই মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী সুপারিনটেনডেন্ট রায়হান উদ্দিন খান সময় চেয়ে আবেদন করেন।

আদালত সূত্র জানিয়েছে, ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে এ নিয়ে সিআইডি ৬৬ বার সময় নিলো।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করা হয়। বাংলাদেশ ব্যাংকের দাবি, ‘হ্যাক’ করে এ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে পাঠানো হয়।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারা এবং তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৪ ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন।


অন্যান্য সংবাদ