শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রিকশা গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : August 7, 2022

রাজধানীর তুরাগের কামারপাড়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজনই রিকশাচালক। তাঁরা বিস্ফোরণের সময় ভাঙারির দোকানের পাশের রিকশা গ্যারেজে ছিলেন।

আজ রোববার (৭ই আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার দুপুরের ওই ঘটনায় দগ্ধদের মধ্যে গাজী মাজহারুল ইসলাম (৪৭) রোববার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার আগে শনিবার রাত ১১টার দিকে আলমগীর হোসেন আলম (২৩) এবং রাত ২টার দিকে নূর হোসেন (৬০) নামে দুজনের মৃত্যু হয়।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তিনটি মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আরো পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গতকাল শনিবার (৬ই আগস্ট) দুপুরে ভাঙারির দোকানে পারফিউমের বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন।


অন্যান্য সংবাদ