মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

রাশিয়া থেকে তেল আমদানি করবে মিয়ানমার

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : August 18, 2022

রাশিয়া থেকে গ্যাসোলিন ও জ্বালানি তেল আমদানি করার পরিকল্পনা করেছে সামরিক বাহিনী শাসিত মিয়ানমার। জান্তার এক মুখপাত্র জানিয়েছেন, সরবরাহ নিয়ে উদ্বেগ এবং বাড়তে থাকা মূল্য কমাতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে আরেকটি উন্নয়নশীল দেশ রাশিয়া থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিল।

মিয়ানমার রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। উভয় দেশের বিরুদ্ধেই একগাদা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমা দেশগুলো।

গত বছর নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করায় মিয়নামারের বিরুদ্ধে এবং চলতি বছর ইউক্রেনে আক্রমণ চালানোয় রাশিয়া বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা দিয়েছে তারা।

রাশিয়ার রপ্তানি করা তেলের বৃহত্তম গন্তব্য ইউরোপ। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরের মধ্যে রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ফলে নিজেদের জ্বালানি রপ্তানির জন্য নতুন ক্রেতা খুঁজছে মস্কো।

বুধবার এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের সামরিক মুখপাত্র জাও মিন তুন বলেন, ‘রাশিয়া থেকে পেট্রল আমদানির অনুমতি পেয়েছি আমরা।’

তিনি জানান, রাশিয়ার জ্বালানির ‘মান ও সাশ্রয়ী মূল্যের’ কারণে তারা এটিকে বেছে নিয়েছেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, সেপ্টেম্বর থেকে মিয়ানমারে রাশিয়ার জ্বালানি তেল পৌঁছানো শুরু করবে।

জাও মিন তুন জানান, মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের গত মাসের রাশিয়া সফরের সময় তেল ও গ্যাস আমদানি নিয়ে আলোচনা হয়।

তিনি আরও জানান, রাশিয়া ও চীনকে নিয়ে মিয়ানমারে যৌথভাবে তেল অনুসন্ধান করার কথা বিবেচনা করবে সরকার।


অন্যান্য সংবাদ