মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

রাশিয়ার ৩১ হাজারের বেশি সেনা নিহতের দাবি

রিপোর্টারের নাম : / ৫১ জন দেখেছেন
আপডেট : June 6, 2022

২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ৩১ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

সোমবার ইউক্রেনের সেনাবাহিনী এক টুইটার পোস্টে এ তথ্য জানায়।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ৩১ হাজার ২৫০ নিহত হয়েছে। এ ছাড়া রাশিয়ার এক হাজার ৩৮৬ ট্যাংক, তিন হাজার ৪০০ সাঁজোয়া যান, ৬৯০টি আর্টিলারি সিস্টেম ও ২০৯টি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করা হয়েছে।

এছাড়া রাশিয়ার ৫৫১ ক্রুজ মিসাইল, ৯৬ এয়ার ডিফেন্স সিস্টেম, ২১১ এয়ারক্র্যাফ্ট, ১৭৬ হেলিকপ্টার এবং ১৩টি জাহাজ ও জলযান ধ্বংস করা হয়েছে বলে জানায় ইউক্রেন।

তবে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।

রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। একে তারা ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে আসছে। প্রথমদিকে তারা কিয়েভের কাছাকাছি চলে গেলেও সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। পরে জানানো হয় পরিবর্তন এসেছে তাদের যুদ্ধের পরিকল্পনায়। জানানো হয়, এখন দক্ষিণ ও পূর্ব ইউক্রেন দখলই মস্কোর অন্যতম লক্ষ্য।

এর পরই এ অঞ্চলে ব্যাপক হামলা চালাতে থাকে রুশ সেনারা। দীর্ঘদিনের চেষ্টার পর বন্দরনগরী মারিওপোল নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় রাশিয়া। এখন দেশটি দোনবাসের লুহানস্কের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। বাকি অংশ মস্কো আগামী দুই সপ্তাহের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য।


অন্যান্য সংবাদ