সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

রাশিয়ার কালো তালিকায় ৪৯ ব্রিটিশ নাগরিক

রিপোর্টারের নাম : / ২১ জন দেখেছেন
আপডেট : June 15, 2022

ইউক্রেন যুদ্ধ নিয়ে একপেশে সংবাদ উপস্থাপন ও মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জেরে ব্রিটেনের প্রভাবশালী সাংবাদিকসহ ৪৯ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া। নতুন করে কালোতালিকাভুক্তদের মধ্যে প্রতিরক্ষা কর্মকর্তাও রয়েছেন । রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, বিবিসি, স্কাই নিউজের মতো ২৯ সাংবাদিক রাশিয়ায় প্রবেশ করতে পারবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, তালিকায় থাকা ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়া, ইউক্রেন ও ডনবাসের ঘটনা নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একতরফা তথ্য প্রচারের সঙ্গে জড়িত। যে সাংবাদিকদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন দ্য গার্ডিয়ানের শন ওয়াকার, দ্য ফিন্যান্সিয়াল টাইমসের গিডিয়ন রাচম্যান এবং রাজনৈতিক বিশ্লেষক মার্ক গ্যালিওটি।

ইউক্রেনে সামরিক অভিযানে জেরে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার ক্ষমতাধর ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। এতে দেশটির অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এদিকে, বিবিসির এক মুখপাত্র জানান, বিবিসি ‘স্বাধীন ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে’।


অন্যান্য সংবাদ