মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

রাজবাড়ীতে তিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৮৬ জন দেখেছেন
আপডেট : June 1, 2022

রাজবাড়ীতে সড়কে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। আজ বুধবার (পহেলা জুন) সকালে রাজবাড়ীর কালুখালীতে ট্রাক, প্রাইভেটকার ও মাহেন্দ্রোর এই ত্রিমূখী সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রহমান। বুধবার (পহেলা জুন) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের কালুখালী চাঁদপুর ফায়ার স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, সকাল ৯টার দিকে কালুখালী ফায়ার সার্ভিসের সামনে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা উদ্ধার অভিযানে অংশ নিই। আমরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করি। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য এবং একজন থ্রি হুইলারের চালক রয়েছেন। নিহতরা হলেন- পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মশিরন বিবি (৬০), মরিয়ম (৪০), ইউসুফ (৬), নয়ন (৯), শিলা (২০), মর্জিনা (৪০) এবং অটোরিকশার চালক মো. নাসির (৩৫)।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় একই পরিবারের ৬জনসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ পাংশা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। আহত ব্যক্তিদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


অন্যান্য সংবাদ