মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

‘যে জিহ্বা দিয়ে মহানবী (সা.)-কে অপমান করা হয় তা কেটে ফেলা হবে’

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : June 7, 2022
‘যে জিহ্বা দিয়ে মহানবী (সা.)-কে অপমান করা হয় তা কেটে ফেলা হবে’
‘যে জিহ্বা দিয়ে মহানবী (সা.)-কে অপমান করা হয় তা কেটে ফেলা হবে’

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অপমান করায় ‍উত্তাল হয়ে উঠেছে ভারত। রাগে ফুঁসছে পুরো আরব বিশ্ব। এরইমধ্যে কড়া পদক্ষেপও নিয়েছে অনেক দেশ। কাতার ও ইরান তাদের দেশে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে। কুয়েতে ভারতীয় পণ্য বর্জনের খবর পাওয়া যাচ্ছে।

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় ভারতের উত্তরপ্রদেশের কানপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরইমধ্যে রাজস্থানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে একজন মুসলিম ধর্মীয় নেতা মহানবী (সা.)-কে অপমানকারীর ‘জিহ্বা কেটে ফেলার’ হুমকি দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রাজস্থানের বুন্দিতে এক সমাবেশে ওই ধর্মীয় নেতা বলেন, যারা মহানবী (সা.)-কে অপমান করবে তাদের ‘জিহ্বা কেটে ফেলা’ হবে। কারও হাত উঠলে তা কেটে ফেলা হবে। কারও চোখ উঠলে তা তুলে ফেলা হবে। তবুও মহানবীর (সা.) অপমান সহ্য করা হবে না।
ওই ধর্মীয় নেতা আরও বলেন, মহানবী (সা.)-কে অপমান করলে জিভ কেটে ফেলা হবে। আমরা জেলে যেতে পারি কিন্তু আমরা মোহাম্মদ (সা.)-র অপমান সহ্য করব না।

এদিকে ওই ধর্মীয় নেতার এমন মন্তব্যের পর বিক্ষোভ করেছে স্থানীয় বিজেপি। তারা ওই ধর্মীয় নেতার বিচারের দাবি জানিয়েছে। এমন বক্তব্য দেয়ার ঘটনায় ওই ধর্মীয় নেতার বিরুদ্ধে এজাহার দায়ের করেছে পুলিশ।

প্রসঙ্গত, এক টিভি টকশোতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে তাকে দল থেকে বহিষ্কারে বাধ্য হয় বিজেপি। নূপুরও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।


অন্যান্য সংবাদ