মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সাক্ষাত চান জেলেনস্কি

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : May 24, 2022
জয় আমাদেরই হবে: জেলেনস্কি

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান। সোমবার ইউক্রেন প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আল জাজিরা।

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নেতাদের উদ্দেশ্যে এক ভিডিও লিংকের মাধ্যমে জেলেনস্কি বলেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপের প্রমাণ হিসেবে তিনি যা বলেছেন তার ফলে রাশিয়ার সঙ্গে আলোচনার প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠেছে।

প্রেসিডেন্টের সকল কার্যক্রম বাস্তবায়ন করেন রাশিয়ান ফেডারেশন। এক্ষেত্রে জেলেনস্কি একজন দোভাষীর মাধ্যমে বলেন, পুতিনকে ছাড়া তিনি রাশিয়ান ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসলে তাতে কোনো লাভ হবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওই ভার্চুয়াল বৈঠকে প্রায় ২০ টি দেশের পক্ষ থেকে ইউক্রেনের জন্য নতুন সুরক্ষা সহায়তা প্যাকেজ ঘোষণা করেন।

ইউক্রেনে যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ১৩ হাজার অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি এমন এক সময় আনা হয়েছে যখন রাশিয়ার ২১ বছরের এক সৈন্যকে ইউক্রেনের এক বেসামরিক লোককে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধে লিপ্ত হওয়ায় কারণে ক্রেমলিনের বিরুদ্ধে ব্যাপক অপমানজনক কথা বলায় জেনেভায় জাতিসংঘের একজন রাশিয়ান কূটনীতিক পদত্যাগ করেছেন।


অন্যান্য সংবাদ