সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

যুদ্ধে ইউক্রেন প্রতিদিন প্রায় ১শ’ সৈন্য হারাচ্ছে: জেলেনস্কি

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন নিউজগ্রুপ ‘নিউজম্যাক্সকে’ বলেছেন, যুদ্ধে প্রতিদিন ৬০ থেকে ১শ’ জন ইউক্রেনীয় সেনা মারা যাচ্ছে এবং আরো ৫শ’ জন আহত হচ্ছে।

৪৪ বছর বয়স্ক জেলেনস্কি দোভাষীর মাধ্যমে নিউজম্যাক্সকে বলেন, ‘দেশের পূর্বাঞ্চলের পরিস্থিতি খুবই খারাপ।’ ‘আমরা প্রতিদিন ৬০ থেকে ১শ’ জন সৈন্য হারাচ্ছি, প্রায় ৫শ’ জন আহত হচ্ছে।’

পূর্বের লুগানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় রাশিয়ান শক্তিশালী বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করার সময় সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্যাপক গোলা বর্ষণ এবং বিমান হামলার পাশাপাশি দীর্ঘ অবেরোধের পর রাশিয়ান বাহিনী সেভেরোডোনেটস্ক শহরের নিয়ন্ত্রণের কাছাকাছি রয়েছে।

জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলে আমরা আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান ধরে রেখেছি। যুদ্ধক্ষেত্র থেকে ইঙ্গিত পাওয়া যায় যে রাশিয়ানরাও সেখানে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।

গত সপ্তাহে ইউক্রেন সরকার জানিয়েছে, অনুমিত হিসাবে ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে রাশিয়ানরা এ পর্যন্ত ৩০ হাজারের বেশী সৈন্য হারিয়েছে।


অন্যান্য সংবাদ