মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

যুদ্ধের মধ্যেও ইউক্রেনের ১০ লাখ টন খাদ্যপণ্য রফতানি

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : August 28, 2022

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় যুদ্ধের মধ্যেও ১০ লাখ টন খাদ্যপণ্য রফতানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রফতানি করা হয়েছে। খবর: বিবিসি।

শনিবার (২৭ আগস্ট) দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘১৫টি দেশে ৪৪টি জাহাজে করে খাদ্যপণ্য রফতানি করা হয়েছে। আগামী কয়েক দিনে আরও খাদ্যপণ্য বিভিন্ন দেশে পাঠানো হবে।’

এ সময় তিনি বলেন, ‘এক মাসে ৩ লাখ টন খাদ্যপণ্য রফতানির লক্ষ্য রয়েছে কিয়েভের।’

ইউক্রেন ন্যাটোতে যোগদানের আশা ছেড়ে দিয়েছে উল্লেখ করে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন ‘উত্তর আটলান্টিক জোটে (ন্যাটো) অংশগ্রহণ থেকে সরে আসা ইউক্রেনের জন্য এখনও অত্যাবশ্যক। কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য এটি আর যথেষ্ট নয়। ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগদানের আশা ছেড়ে দিলেও এই মুহূর্তে যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া।’ একটি ফরাসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেনকে ‘নব্য নাৎসিদের হাত থেকে মুক্ত’ করতে চান। তবে কিয়েভ ও পশ্চিমাদের দাবি, এটি ইউক্রেন আক্রমণের জন্য পুতিনের ভিত্তিহীন একটি অজুহাত মাত্র।


অন্যান্য সংবাদ