মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যুক্তরাষ্ট্র পঙ্গু হয়ে গেছে বললেন ওবামা?

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : May 25, 2022

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলিতে ২১ জনকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্যারালাইজড বা পঙ্গু হয়ে গেছে।

বারাক ওবামা বলেন, ‘দেশজুড়ে বাবা-মায়েরা তাদের বাচ্চাদের বিছানায় শুইয়ে দিচ্ছেন, গল্প শোনাচ্ছেন, গান গাইছেন। তবে তারা চিন্তিত যে, আগামীকাল তারা তাদের বাচ্চাদের স্কুলে নামিয়ে দেওয়ার পর কিংবা তাদের নিয়ে মুদি দোকান বা অন্য কোনও পাবলিক স্পেসে যাওয়ার পর কী ঘটতে পারে!’

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উভালদের পরিবারগুলোর সঙ্গে মিশেল এবং আমিও শোকাহত। তারা এমন যন্ত্রণা অনুভব করছে যেমনটি কারও অনুভব করা উচিত নয়।’

তিনি বলেন, ‘স্যান্ডি হুকের (স্কুলে হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করা) প্রায় ১০ বছর পর এবং বাফেলোর ১০ দিন পর আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে। এটা ভয়ে নয় বরং এটি ঘটেছে একটি বন্দুক লবি এবং একটি রাজনৈতিক দলের দ্বারা যারা এসব ট্র্যাজেডি প্রতিরোধে সহায়ক হতে পারে এমন কোনও কাজ করতে ইচ্ছুক নয়।’

এক আবেগঘন ভাষণে মঙ্গলবারের বর্বরোচিত এই হত্যাকাণ্ড নিয়ে গভীর শোক জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “অনেক কিছু আছে যা আমরা এখনও জানি না। আমরা জানি, অনেক বাবা-মা তাদের সন্তানকে আর কখনও দেখতে পাবে না। তারা কখনও সন্তানকে আর বিছানায় লাফিয়ে জড়িয়ে ধরতে পারবেন না। সন্তান হারানো আত্মার একটি টুকরো ছিঁড়ে ফেলার মতো বিষয়।”

এ সময় বন্দুক ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রসঙ্গেও কথা বলেন জো বাইডেন। টেক্সাসের এই বেদনাকে অ্যাকশনে রূপ দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি প্রশ্ন ছুড়ে দেন, আমরা এমনটি কেন ঘটতে দিচ্ছি?


অন্যান্য সংবাদ