মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যুক্তরাষ্ট্র উত্তেজনা সৃষ্টি করেছে : রাশিয়ার অভিযোগ

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া আয়োজনের সার্বভৌম অধিকার রয়েছে। পাশাপাশি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র কৃত্রিম উত্তেজনা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (চৌঠা আগস্ট) সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ‘তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চীনের সার্বভৌম অধিকার’।

এদিন পেসকভ আরও বলেন, চীন বৃহস্পতিবার তাইওয়ানের চারপাশে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কারণ তাইওয়ান ও পূর্ব এশিয়া অঞ্চলে যে উত্তেজনা শুরু হয়েছে তার অন্যতম কারণ পেলোসির সফর। অপ্রয়োজনীয় সফরের মধ্য দিয়ে এখানে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে, যার প্রয়োজন ছিল না।’

বেইজিংয়ের ক্রমাগত হুমকি উপেক্ষা করে গত মঙ্গলবার তাইওয়ান সফর শুরু করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার তিনি অঞ্চলটি ছেড়ে যান। মার্কিন স্পিকারের এই সফরের তীব্র প্রতিক্রিয়া জানায় চীন। এরই জেরে তাইওয়ান উপকূলে সামরিক মহড়া শুরু করেছে দেশটি।


অন্যান্য সংবাদ