মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যুক্তরাষ্ট্রে মুসলিমদের হত্যা করতেন আফগানিস্তানের সাইদ

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : August 10, 2022

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ৪ মুসলিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫১ বছর বয়সী ওই ব্যক্তির নাম মুহাম্মদ সাইদ।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে সাইদের বিরুদ্ধে দুই মুসলিম হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্য দুই হত্যাকাণ্ডেও সাইদের সম্পৃক্ততার অভিযোগ আনতে কাজ করছে পুলিশ।

পুলিশের বরাতে খবরে বলা হয়, অভিযুক্ত সাইদের বাড়ি থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই চার মুসলিম হত্যাকে বিদ্বেষপ্রসূত হামলা হিসেবে ধারণা করা হয়েছিল।

আল বুকার্ক পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা মঙ্গলবার জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ আগেই একটি গাড়ি শনাক্ত করেছিল। রুপালি রঙয়ের সেই ভক্সওয়াগন গাড়িটি সম্পর্কে তথ্য দিতে শহরবাসীর প্রতি আহ্বানও জানায় পুলিশ।

তবে তদন্তকারীরা বলেছেন, সম্ভবত ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই হত্যাগুলো ঘটেছে। সন্দেহভাজন এই আফগান নাগরিক কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। সাইদ একজন সুন্নি মুসলিম। তারা মেয়ে শিয়া কোনো মুসলিমকে বিয়ে করতে পারে বলে আশঙ্কা করতেন তিনি।

তবে পুলিশ বলছে, এটিই সত্যিকার কারণ কী না তা স্পষ্ট নয়। আরো অন্য কোনো কারণ রয়েছে কী না তা খতিয়ে দেখবে পুলিশ। গত নয় মাসে এই হত্যার ঘটনাগুলো ঘটেছে।

তবে দুই সপ্তাহের ব্যবধানে মারা গেছেন ৩ পাকিস্তানি। যারা একই মসজিদে জমায়েত হতেন। অন্য আফগান ব্যক্তি মোহাম্মদ আহমাদিকে গত নভেম্বরে হত্যা করা হয়।


অন্যান্য সংবাদ