মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ ১০ নিহত

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 6, 2022

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া রাজ্যে শুক্রবার একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় তিন শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। পেনসিলভানিয়া পুলিশ এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এ অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় নেসকোপেক শহরে শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিহতদের মধ্যে পাঁচ, ছয়, ও সাত বছর বয়সের তিন শিশু রয়েছে। আগুনের ঘটনায় প্রাণ হারানো অন্যদের বয়স ১৯ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছে।

এ অগ্নিকা-ের কবল থেকে প্রাপ্তবয়স্ক তিনজন প্রাণে বেঁচে যান।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে বাড়িটি একেবারে পুড়ে যায়। এ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে সহায়তা করতে কে ৯ ইউনিট মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে পরিবেশিত ভিডিও ফুটেজে দুই তলা বিশিষ্ট এ বাড়ির দেয়াল পুড়ে আগুন আস্তে আস্তে উপরের দিকে উঠে ভবনটির অবশিষ্ট অংশ পুড়তে দেখা যায়। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।


অন্যান্য সংবাদ