মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ুসহ সব সহযোগিতা স্থগিত করছে চীন

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : August 7, 2022

জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চীন। এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শনিবার (৬ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর: আল জাজিরা।

এ সময় ব্লিঙ্কেন বলেন, ‘তাইওয়ানের প্রতি বেইজিং প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। মনে হচ্ছে চীন শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়ার থেকে শক্তি প্রয়োগের দিকে বেশি নজর দিচ্ছে।’

ব্লিঙ্কেন বলেন, ‘চীনের সঙ্গে সহযোগিতা চুক্তির মধ্যে বেশ কয়েকটি সামরিক-থেকে-সামরিক চ্যানেল রয়েছে, যা ভুল যোগাযোগ এড়াতে এবং সংকট এড়াতে অত্যাবশ্যক। জলবায়ু সহযোগিতা স্থগিত করায় শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে তা নয়, এটি গোটা বিশ্বকে, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বকে শাস্তি দেবে। আমাদের দুই দেশের মধ্যে দ্বন্দ্বের কারণে বিশ্বের অন্য দেশগুলোকে জিম্মি করা উচিত নয়।’


অন্যান্য সংবাদ