মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি!

আন্তর্জাতিক ডেস্ক / ৮০ জন দেখেছেন
আপডেট : November 16, 2021

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নাক গলানোর বিষয়ে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ানের স্বাধীনতায় উৎসাহ দেওয়া ‘আগুন নিয়ে খেলা’র মতো। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার (১৫ নভেম্বর) কয়েক ঘণ্টার ওই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেন তারা। জো বাইডেন চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর এটাই প্রথম আলোচনা তাদের মধ্যে।

উভয় দেশের মধ্যে নানা ইস্যুতে উত্তেজনা থাকা সত্ত্বেও বৈঠকের শুরুতে বাইডেনকে পুরোনো বন্ধু উল্লেখ করে শি জিনপিং বলেন, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য উভয় পক্ষকে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। জো বাইডেনও সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন বৈঠকে। তবে তাইওয়ানের বিষয়ে অনড় ছিলেন তারা।

তাইওয়ান নিজেদের স্বতন্ত্র দাবি করলেও চীন তাইওয়ানকে নিজেদের বলে মনে করে এবং এর আগে চীনের প্রেসিডেন্ট তাইওয়ানকে একত্র করার ঘোষণাও দেন। যদিও সেসময় তাইওয়ানের নেতারা তার কড়া জবাব দিয়েছিলেন।

অন্যদিকে, তাইওয়ানকে আক্রমণ করলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যুক্তরাষ্ট্র। এ ছাড়া দক্ষিণ চীন সাগর, হংকং ও জিনজিয়াং প্রদেশের ইস্যু নিয়েও ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে।

সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলন কপ২৬-এ কার্বন ডাই অক্সাইড নিঃসরণে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের অন্তর্ভূক্ত দেশগুলোর সঙ্গে একমত পোষণ করে যুক্তরাষ্ট্র ও চীন। এর পরপরই বাইডেন ও শি নিজপিংয়ের এ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হলো। পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথমবারের মতো এই ভার্চুয়াল বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার বিষয়, বলছেন বিশ্লেষকরা।


অন্যান্য সংবাদ