মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যুক্তরাষ্ট্রকে চরম জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে: চীন

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক নিরাপত্তা বৈঠক বাতিলের পক্ষে সাফাই দিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে চীন। দেশটি বলেছে, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের কারণে মারাত্মক ফলাফল ভোগ করবে ওয়াশিংটন।

সোমবার (৮ জুলাই) সকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কুইয়ান জানান, তাইওয়ান প্রণালিতে সৃষ্ট এই জটিল পরিস্থিতির পুরোটাই যুক্তরাষ্ট্রের উস্কানির ফল। এর সম্পূর্ণ দায় নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম জবাবের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। সার্বভৌমত্ব এবং জাতীয় প্রতিরক্ষার আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য কঠোর পাল্টা পদক্ষেপ যৌক্তিক বলেও দাবি করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ান প্রণালিতে টানা চারদিনের সামরিক মহড়া রবিবার (৭ জুলািই) শেষ হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দেয়নি চীন। বরং ওইদিনই ইয়েলো ও বোহাই সমুদ্রে নতুন মহড়া শুরুর ঘোষণা আসে যা চলবে এমাসের মাঝামাঝি পর্যন্ত। চীনের এক শীর্ষ সেনা কর্মকর্তা জানান, তাইওয়ান ঘিরে নিয়মিত মহড়া চলবে।

এদিকে, চীনের ৬৬টি যুদ্ধ বিমান ও ১৪টি যুদ্ধ জাহাজ মহড়া চালাচ্ছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরমধ্যে, অন্তত ২২টি যুদ্ধবিমান রবিবার তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। সূত্র: আল জাজিরা


অন্যান্য সংবাদ