রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ম্যালেরিয়ামুক্ত চীন: ডব্লিউএইচও

আর্ন্তজাতিক ডেস্ক / ৪০ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

গত চার বছরে চীনা কোনো নাগরিক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়নি। তবে চল্লিশের দশকে গড়ে তিন কোটি লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, ‘ম্যালেরিয়ামুক্ত হওয়ায় চীনাদের আমি অভিনন্দন জানাচ্ছি। এই সফলতা অনেক কষ্টে অর্জিত। কয়েক দশকের লক্ষ্য ও ক্রমাগত পদক্ষেপে তারা সফল হয়েছেন।

গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে প্রথম সনদ পেয়েছে চীন। পরপর তিন বছর যেসব দেশ স্থানীয়ভাবে ম্যালেরিয়ামুক্ত থাকে, তারা ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে মর্যাদা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন করতে পারে।

জেনেভাভিত্তিক স্বাস্থ্য সংস্থার ম্যালেরিয়ামুক্ত সনদ পাওয়া বিশ্বের চল্লিশতম দেশ চীন। এর আগে এল সালভাদর, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উজবেকিস্তান এই মর্যাদা পেয়েছে। এছাড়াও ৬১টি দেশ রয়েছে, যেখানে কখনো ম্যালেরিয়া সংক্রমণ ঘটেনি কিংবা কোনো পদক্ষেপ ছাড়াই রোগটি উধাও হয়ে গেছ। সূত্র: এনডিটি


অন্যান্য সংবাদ