শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মোগাদিসুতে হোটেলে হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : August 20, 2022

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে জঙ্গি হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এদিকে ওই ভবনের ভিতরে থাকা জঙ্গিদের সাথে সোমালি বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। শনিবার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মোহাম্মাদ আব্দিকাদির বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে। তাদেরকে ওই হোটেল ভবনের একটি কক্ষে ঘেরাও করে রাখা হয়েছে। সেখান থেকে অধিকাংশ লোকজনকে উদ্ধার করা হয়েছে। তবে জঙ্গি হামলায় এ পর্যন্ত আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’
আল-কায়েদা সম্পৃক্ত আল-শাবাবের যোদ্ধারা শুক্রবার সন্ধ্যায় সোমালিয়ার জনপ্রিয় হায়াত হোটেলে ভয়াবহ হামলা চালায়। তারা সেখানে বেপরোয়া গুলি বর্ষণ করে ও একের পর এক বোমার বিস্ফোরণ ঘটায়।
আব্দিকাদির এএফপি’কে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ভবনে আটকে পড়া শিশুসহ অনেক বেসামরিক নাগরিককে নিরাপদে উদ্ধার করেছে।’
হোটেলটি এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ওই এলাকা থেকে বিক্ষিপ্ত গুলির এবং বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে।
সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মাদ গত মে মাসে নির্বাচিত হওয়ার পর মোগাদিসুতে এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা।
ওই হোটেলের ভিতরে আটকা থাকা স্বজনদের সন্ধানে হোটেলটির বাইরে অনেক মানুষকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে।


অন্যান্য সংবাদ