বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের হামলা, নিহত ২ ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার অপশক্তি গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত, সংসদে প্রধানমন্ত্রী বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ‘লুকোচুরি’ চলতে পারে না: বিরোধীদলীয় নেতা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৬৩৪ অস্থিরতা নয়, স্থিতিশীলতা চাই: রাজনৈতিক সমাধানের জন্য আলোচনার দরজা খুলতে হবে নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ আগামী বছ‌রের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোপালগঞ্জে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন বাংলাদেশে বিএনপি কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবে না: দুদু বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান

মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেবে সরকার

আমীর হোসেন / ৮ জন দেখেছেন
আপডেট : November 17, 2026

স্থানীয় সরকার বিভাগ থেকে উদ্যোগ, দায়িত্ব পাবেন সরকারি কর্মকর্তারা
দেশের মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দিচ্ছে সরকার। নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম ও নাগরিক সেবা অব্যাহত রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকার মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার পাঁচ উপজেলার ১৯টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১২ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারার ১ উপধারা অনুযায়ী, ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলে সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে। আইন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসক এক মেয়াদে সর্বোচ্চ ১২০ দিন দায়িত্ব পালন করতে পারবেন।
প্রশাসকরা দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন।
সংশ্লিষ্টদের মতে, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের ফলে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক জটিলতা কমবে এবং সাধারণ মানুষের জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।
তবে প্রশাসক নিয়োগের পাশাপাশি দ্রুত ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সরকার সংশ্লিষ্টরা।


অন্যান্য সংবাদ