মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : August 23, 2022

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে সোমবার বিকেলে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। আট বছর আগে পার্শ্ববর্তী একটি এলাকা থেকে ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ব্যাপারে অনলাইনে পোস্ট দেওয়ার পরপরই তিনি নিহত হন। খবর এএফপি’র।
সোমবার সন্ধ্যায় স্থানীয় প্রসিকিউটরের দপ্তর জানায়, মেক্সিকোর গুয়েরারো রাজ্যের রাজধানী শিল্পানসিঙ্গ নগরীতে ফ্রেডিড রোমানের গাড়ির ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং স্থানীয় একটি সংবাদ পত্রে তার লেখা প্রকাশ করেন।
গুয়েরারোর ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার বিপর্যয়গুলোর অন্যতম। ২০১৪ সালে তারা নিখোঁজ হয়ে যায়।
ট্রুথ কমিশন এ নৃশংসতাকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে অভিহিত করায় গত সপ্তাহে বিষয়টি ফের গুরুত্ব পায়। এ অপরাধের সাথে বিভিন্ন সংস্থার এজেন্টরা জড়িত বলে ধারণা করা হচ্ছে।
নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে সাংবাদিক ফ্রেডিড রোমান ‘স্টেট ক্রাইম উইদাউট চার্জিং দি বস’ শিরোনামে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন। পোস্টে তিনি শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার সময়ে সাবেক এর্টনি জেনারেল জেসাস মুরিলো করামসহ চার কর্মকর্তাদের মধ্যে কথিত বৈঠকের কথা উল্লেখ করেন।
গত সপ্তাহে ট্রুথ কমিশনের প্রতিবেদন প্রকাশের পর মুরিলো করামকে গ্রেফতার করা হয়। এছাড়া নিখোঁজের ঘটনায় সামরিক সদস্য, পুলিশ কর্মকর্তা ও কার্টেল সদস্যসহ সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি করা হয়।
নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে রোমানের সাম্প্রতিক পোস্ট বা তার অন্য কোন প্রতিবেদন তার নিহত হওয়ার কারণ কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


অন্যান্য সংবাদ