সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : August 6, 2022

দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভ করার সময় আটক কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও তার বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির আটককৃত সব নেতাকর্মী মুক্তি পেয়েছেন। শুক্রবার (৫ই আগস্ট) দুপুরে আটকের ৬ ঘণ্টার পর, সন্ধ্যা ৭ টার দিকে তারা মুক্তি পান বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

বেকারত্ব সমস্যা, জিএসটি বৃদ্ধি, মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুর প্রতিবাদে শুক্রবার দিল্লির পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত কালো পোশাকে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছিল কংগ্রেস। মিছিল শেষে রাষ্ট্রপতি ভবন ঘেরাওয়ের কর্মসূচি ছিল।

সেই অনুযায়ী এ দিন রাহুল গান্ধীর নেতৃত্বে শুক্রবার দিল্লির রাজপথে নামেন ভারতের প্রধান এই বিরোধী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। কিন্তু রাহুল কর্মসূচিতে যোগ দেওয়ামাত্র তিনিসহ কয়েকজন কংগ্রেস এমপিকে আটক করে দিল্লি পুলিশ। পরে তার বোন এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ মোট ৬৫ জন এমপিকে আটক করা হয়।

আটকের পর প্রিয়াঙ্কা-রাহুলসহ কংগ্রেসের অন্যান্য এমপিদের দিল্লির কিংসওয়ে ক্যাম্পে রাখা হয়েছিল বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।


অন্যান্য সংবাদ