রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

মিয়ানমারে জান্তা মোকাবিলায় পুলিশ বাহিনী গঠন!

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : June 8, 2022
মিয়ানমারে জান্তা মোকাবিলায় পুলিশ বাহিনী গঠন!

মিয়ানমারের জান্তা সরকারকে মোকাবিলায় নিজস্ব পুলিশ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্য সরকার (এনইউজি)।মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে সেনা সরকারের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে আসছে এনইউজি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চি সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে দেখা দেয় অস্থিতিশীলতা। সাধারণ মানুষের ওপর চলতে থাকে জান্তাবাহিনীর দমন-পীড়ন।

জান্তা বাহিনীর শাসন অবসানে এনইউজির সর্বশেষ পদক্ষেপ এটি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

এনইউজির পক্ষ থেকে বলা হয়, জনগণের কাছে গ্রহণযোগ্য পুলিশ বাহিনী গঠন করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে তারা প্রস্তুত। এক বিবৃতিতে আরও জানানো হয়, মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য ‘সন্ত্রাসী সামরিক কাউন্সিলের’ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াই তাদের লক্ষ্য। তবে কবে নাগাদ এবং কীভাবে পুলিশ বাহিনী গঠন করা হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি। এর সদস্য সংখ্যা নিয়েও কিছু জানানো হয়নি।

সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ জানাতে এবং জান্তা সরকারকে রুখতে এনএলডির নির্বাসিত পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে এনইউজি গঠিত হয়, যা পরে মিয়ানমারের ছায়া সরকার হিসাবে পরিচিতি পায়। তবে সামরিক বাহিনী তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে।

ক্ষমতায় আসার পর মিয়ানমারের বিভিন্ন গ্রামে পিডিএফ সদস্যদের সন্ত্রাসী আখ্যা দিয়ে অভিযান চালাচ্ছে জান্তা সেনারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে যুদ্ধ এবং অস্থিতিশীলতার কারণে সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


অন্যান্য সংবাদ