সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে আরও ৬ মাস

রিপোর্টারের নাম : / ১৩ জন দেখেছেন
আপডেট : August 1, 2022

মিয়ানমারে চলমান জরুরি অবস্থার মেয়ার বাড়ানোর ঘোষণা দিয়েছে সামরিক সরকার। সোমবার (১ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ ‘সর্বসম্মতভাবে সমর্থন’ করার ফলে জান্তাপ্রধান মিন অং হ্লাইং জরুরি অবস্থার মেয়াদ বাড়াবেন। আরও ৬ মাসের জন্য এ মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে কর্তৃপক্ষ।

জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেন, ‘আমাদের দেশে, আমাদের অবশ্যই অকৃত্রিম এবং সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করতে হবে, যা জনগণের চাওয়া’।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সু চি’র সরকারকে জোরপূর্বক সরিয়ে ক্ষমতায় বসে সামরিক সরকার। এরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। বন্দি করা হয় সু চিসহ অন্যান্য রাজনীতিকদের। দুর্নীতিসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগে এনে মামলা করা হয়েছে নোবেলজয়ী সু চি’র বিরুদ্ধে। যার সবগুলো রায় সু চি’র বিরুদ্ধে গেলে আমৃত্যু কারাগারে থাকতে হবে তাকে।

সু চি’র মুক্তি এবং সামরিক সরকারকে ক্ষমতা থেকে নামাতে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ। ক্ষমতায় বসার পর দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে দুই হাজারের বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা


অন্যান্য সংবাদ