রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

মালয়েশিয়ান পাম অয়েলের দাম সর্বনিম্ন

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

চলতি মাসে মালয়েশিয়ান পাম অয়েলের মূল্য ব্যাপক কমেছে। ২০০৮ সালের অক্টোবরের পর মাসিক ভিত্তিতে যা সর্বনিম্ন বাজারদর। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

মূলত কম রপ্তানি এবং শীর্ষ উৎপাদক দেশ ইন্দোনেশিয়া বায়োডিজেল ম্যান্ডেট বাড়ানোর বিবেচনা করায় কৃষিজ পণ্যটির দাম এত কমেছে।

গতকাল বৃহস্পতিবার বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে বাজার আদর্শ পাম অয়েলের দর ৯ রিঙ্গিত বা শূন্য দশমিক১৮ শতাংশে বন্ধ হয়। প্রতি টনের মূল্য স্থির হয় ৪ হাজার ৯১২ রিঙ্গিতে (১ হাজার ১১৪ ডলার ১৮ সেন্ট)। এ নিয়ে চলতি মাসে উদ্ভিজ্জ পণ্যটির দাম ২২ শতাংশ কমল।

বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ মালয়েশিয়া। চলতি জুনে পণ্যটির দাম আগের মাসের তুলনায় ১০ থেকে ১৩ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে। সাধারণত, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) রপ্তানি ব্যাপক হারে কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এবার প্রচুর পরিমাণে পাম অয়েল উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। সাধারণত, অনুকূল আবহাওয়া বিরাজ করায় দেশ দুটিতে ভোজ্যতেলের অন্যতম উপকরণের ব্যাপক ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।


অন্যান্য সংবাদ