মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মালিতে ধারাবাহিক হামলায় ১৫ সৈন্য ও ৩ বেসামরিক নাগরিক নিহত

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : July 28, 2022

মালিতে ধারাবাহিক ‘সন্ত্রাসী’ হামলায় কমপক্ষে ১৫ সৈন্য ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সাহেল রাষ্ট্রে এটি ছিল সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা। দেশটির সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামরিক বাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়, মৌরিতানিয়া সীমান্তবর্তী কালুম্বায় হামলায় ১২ সৈন্য প্রাণ হারায়। এদের মধ্যে সড়ক নির্মাণ কোম্পানির তিন বেসামরিক নাগরিক রয়েছেন।
মালির মধ্যাঞ্চলীয় সকোলোতে হামলায় ছয় সৈন্য নিহত ও ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী হামলা প্রতিহত করতে চালানো সামরিক বাহিনীর পাল্টা অভিযানে ৪৮ হামলাকারী নিহত হয় এবং এ সময় তাদের ব্যবহার করা তিনটি ট্রাক ধ্বংস করা হয়।
মালির মধ্যাঞ্চলীয় মোপ্তিতে রাতে তৃতীয় হামলা চালানো হয়। তবে এ হামলায় কোন প্রাণহানি ঘটেনি।
সপ্তাহান্তে মালির সামরিক বাহিনী জানায়, তারা দেশটির মধ্যাঞ্চলে একটি সামরিক শিবিরে নতুন একটি হামলা ব্যর্থ করে দেয় সামরিক বাহিনী। রাজধানীর কাছে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্যারিসন শহরে ভয়াবহ আত্মঘাতী হামলার দুই দিন পর তারা হামলাটি প্রতিহত করে।
রাজধানীর একেবারে কাছে চালানো এটি ছিল ২০১২ সালের পর প্রথম ধারাবাহিক হামলার ঘটনা।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে মালির সেনাবাহিনী তাদের জিহাদি বিরোধী অভিযান জোরদার করেছে।


অন্যান্য সংবাদ