শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মাদক মামলায় পরীমণিসহ ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : October 4, 2021

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৪ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

অপর অভিযুক্তরা হলেন- পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম ও কবির হোসেন।

আদালতে চার্জশিট দাখিলের বিষয়ে পরীমণির আইনজীবী মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা শুনেছি চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। তবে আমরা এখনো হাতে পাইনি। আমরা আদালত থেকে চার্জশিটের কপি নেব। তারপর যাচাই-বাছাই করে দেখব। পরীমণির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে কী হবে না, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

গত ২৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমণিকে তার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ জব্দ ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেফতার করে র‍্যাব-১। এ সময় তার বাসা থেকে বিদেশি মদের খালি বোতল, বোতলভর্তি মদ, ইয়াবা, আইস ও এলএসডি জব্দ করা হয়। পরে বনানী থানায় র‍্যাব-১ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

গ্রেফতার হওয়ার পর পরীমণিকে তিন বার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেফতারের ২৬ দিন পর গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পান পরীমণি।

 

 


অন্যান্য সংবাদ