মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

মহারাষ্ট্রে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে বরখাস্ত

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : July 2, 2022
নবনিযুক্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে বরখাস্ত

দলবিরোধী কার্যক্রমের অভিযোগ এনে ভারতের মহারাষ্ট্রের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কে বরখাস্ত করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

শপথ নেয়ার পরপরই এক চিঠির মাধ্যমে এ ঘোষণা দেন উদ্ধব ঠাকরে। যাতে উল্লেখ ছিলো- সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করে শিন্ডে কে বরখাস্ত করার অধিকার রাখেন উদ্ধব ঠাকরে। চিঠিতে আরও বলা হয়, উদ্ধব ঠাকরে বলেছেন যে, একনাথ শিন্ডে “পার্টি বিরোধী কার্যকলাপে” লিপ্ত হয়েছেন এবং স্বেচ্ছায় তার সদস্যপদ ছেড়ে দিয়েছেন। সূত্র: এনডিটিভি

এর আগে শিবসেনার সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে নিজেকে দাবি করেন একনাথ শিণ্ডে। তিনি জানান, দলের অধিকাংশ কর্মকর্তার সমর্থন সরে এসেছে উদ্ধবের কাছ থেকে।

তবে গণমাধ্যম বলছে, কাগজে কলমে উদ্ধব ঠাকরে এখনও দলটির প্রধান হওয়ায়, এ ঘোষণায় দলের পদ হারাবেন একনাথ।


অন্যান্য সংবাদ