শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মরক্কোতে বাস দুর্ঘটনায় নিহত ২৩

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : August 18, 2022

মরক্কোর বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কার পূর্বাঞ্চলে বুধবার ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষেত্রে এটি ছিল অন্যতম। এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে খুরিবগা প্রদেশে সড়কের মোড় ঘোরার সময় বাসটি উল্টে যায়।
এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক রোচদি কাদের তা সংশোধন করে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার কথা জানান।
খবরে বলা হয়, বাসটি ক্যাসাব্লাঙ্কা ও আইত আত্তাব অঞ্চলের মধ্যে চলছিল। অঞ্চলটি হাই এটলাস পর্বতের বেনি মেল্লাল শহরের কাছে অবস্থিত।
আহতদের খুরিবগার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা।
দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মরক্কো ও উত্তর আফ্রিকার অন্য দেশগুলোতে প্রায় এ ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা জানায়, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ৩,৫০০ জন নিহত ও ১২,০০০ আহত হন। এ হিসাব অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১০ জন প্রাণ হারান।


অন্যান্য সংবাদ