মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মমতার মন্ত্রিসভা : নতুনদের কে কোন দপ্তরে

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : August 4, 2022

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভার রদবদলের পর নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। বুধবার (তেসরা আগস্ট) মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হিসেবে নতুন আট জনের মুখ দেখা যায়। বিকেলে রাজভবনে তাদের শপথ হয়।

নতুন দায়িত্ব পাওয়া বাবুল সুপ্রিয়কে একই সঙ্গে দুই দপ্তর সামলাতে দেওয়া হয়েছে। তার হাতে থাকছে পর্যটন এবং তথ্য ও প্রযুক্তি দপ্তর। এছাড়া নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে দায়িত্ব দেওয়া হয়েছে সেচ দপ্তরের। আর স্নেহাশিস চক্রবর্তীর হাতে থাকছে পরিবহন দপ্তর। উদয়ন গুহ’র হাতে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। প্রদীপ মজুমদারের হাতে রয়েছে পঞ্চায়েত দপ্তর, যে দফতরের মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

এছাড়া প্রতিমন্ত্রী হয়েছেন বিপ্লব রায় চৌধুরী, তিনি মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। তাজমুল হুসেন হয়েছেন ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী। এছাড়া সত্যজিৎ বর্মণ হয়েছেন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, যে দপ্তরে ছিলেন পরেশ অধিকারী।

মমতার মন্ত্রিসভায় নতুন মুখদের মধ্যে রয়েছে, তাজমুল হুসেন, বিপ্লব রায় চৌধুরী, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার ও সত্যজিৎ বর্মণ।

পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর খালি ছিল একাধিক দপ্তর। এছাড়া প্রয়াত হয়েছেন সাধন পাণ্ডে ও সুব্রত মুখোপাধ্যায়, সেই দপ্তরগুলোও ফাঁকা ছিল। এছাড়া অনেকগুলো দপ্তরে এত দিন ছিল মুখ্যমন্ত্রীর কাছে।


অন্যান্য সংবাদ