মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ভারত, জার্মানিসহ ৫ দেশে ইউক্রেনের রাষ্ট্রদূত বরখাস্ত

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : July 10, 2022

ভারত, জার্মানিসহ পাঁচ দেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এএফপির বরাতে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি ভারত, জার্মানি, চেক প্রজাতন্ত্র, নরওয়ে ও হাঙ্গেরিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন।

একটি ডিক্রি জারি করে পাঁচ দেশের রাষ্ট্রদূতদের বরখাস্ত করার কথা জানানো হলেও তাঁদের বরখাস্ত করার কোনো কারণ অবশ্য জানানো হয়নি। এ ছাড়া, বরখাস্ত হওয়া এসব রাষ্ট্রদূতকে নতুন করে নিয়োগ দেওয়া হবে কি না, তাৎক্ষণিক তা জানা যায়নি।

২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে হামলা করলে যুদ্ধ শুরু হয়। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা পেতে কূটনৈতিকদের কাজ করতে আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

জার্মানি হলো ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি। এদিকে, দেশটি রাশিয়ার গ্যাস সরবরাহের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ইউরোপের অন্য দেশের মতো সমর্থন ও সহযোগিতা না পাওয়ায় জার্মানির সঙ্গে ইউক্রেনের সম্পর্ক এখনও কিছুটা শীতল।

অন্যদিকে, ভারত হলো রাশিয়ার মিত্র দেশ। যুদ্ধ শুরুর পর ইউক্রেন যেভাবে ভারতের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছিল, পশ্চিমা বিশ্বের চাপ সত্ত্বেও নয়াদিল্লির কাছ থেকে তেমন সহযোগিতা পায়নি কিয়েভ।


অন্যান্য সংবাদ