মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

আন্তর্জাতিক ডেস্ক / ৯ জন দেখেছেন
আপডেট : November 11, 2026
ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যের মাথায় গুলি করা হয়েছে। দেশটির উত্তর প্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এই ঘটনা ঘটে।

সৌরভ তোমর নামের ২৬ বছর বয়সী ওই সেনাসদস্য ছুটিতে নিজ গ্রামে পরিবারের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করতে গিয়েছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে মাথা থেকে গুলি বের করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দীপাবলির রাতে সৌরভ তোমর তার দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাড়ির বাইরে বাজি ফাটাচ্ছিলেন। এ সময় ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণ নামেদুই গ্রামবাসীর সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে এই বাগ্‌বিতণ্ডা সহিংসতায় রূপ নেয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে ধীরজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালান বলে অভিযোগ রয়েছে। একটি গুলি প্রথমে দেয়ালে লাগে। পরে সেটি সৌরভের কানে পেছনের দিকে মাথায় আঘাত করে।

গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ। একই সময়ে ধীরজের ভাই লাঠি নিয়ে ঘটনাস্থলে এসে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ। এ সময় সংঘর্ষের মধ্যে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। আতঙ্কে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন ছত্রভঙ্গ হয়ে যান। পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা।

স্থানীয়দের ভাষ্য, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল এবং তাদের সম্পর্কও বন্ধুত্বপূর্ণ ছিল। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগে তাদের মধ্যে একটি বিরোধ হয় বলে জানা গেছে।

২৬ বছর বয়সী সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে পুরোনো ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট। পরিবারের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করতে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন সৌরভ।

এদিকে গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত বারাউতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে তাকে মিরাট মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেয়া হয়। তবে পরিবারের সদস্যরা তাকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলিটি বের করতে সক্ষম হয়েছেন। তবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত গ্রামে পৌঁছে তদন্ত শুরু করে।

বারাউতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন। আহত ব্যক্তিদের প্রথমে বারাউতে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের মিরাটে পাঠানো হয়।

জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


অন্যান্য সংবাদ