রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ভারতে বিষাক্ত অ্যালকোহল পানে ২৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : July 26, 2022

পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ এবং বোটাদ জেলায় ৯৮ শতাংশ মিথানলযুক্ত অ্যালকোহল পানের ফলে এই মৃত্যুর ঘটনা ঘটে। অ্যালকোহলের মাত্রা বাড়ানোর জন্য মিথানলযুক্ত অ্যালকোহল পান করার ফলে কমপক্ষে ২৮ জন মারা গেছেন এবং আরও ৬০ জন অসুস্থ হয়ে পড়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। অসুস্থদের আহমেদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

টাইমস অফ ইন্ডিয়াকে পুলিশের মহাপরিদর্শক ভাবনগর অশোক যাদব বলেছেন, ‘তারা যে মদ পান করেছিলেন তাতে ৯৮ শতাংশ মিথানল ছিল, এর মানে তারা শুধুমাত্র মিথানল খেয়েছিল, যা মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে।’

আহমেদাবাদ সিটি ক্রাইম ডিপার্টমেন্ট সন্দেহভাজন বিক্রেতা জয়েশ খাভাদিয়া এবং তার আট সহযোগীকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য,গুজরাট প্রদেশ ১৯৪৮ সালে নিহত মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৬০ সাল থেকে অ্যালকোহল তৈরি, বিক্রি এবং সেবন নিষিদ্ধ করেছে। কিন্তু কয়েক বছর যাবত সেখানে অবৈধ মদের ব্যবসা চলছে, বিষাক্ত মদ পান করে শত শত বাসিন্দা মারা গেছেন। সূত্র: ডেইলি মেইল


অন্যান্য সংবাদ