শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মোহাম্মদপুরে ফেনসিডিলসহ ডাইল তাজুল গ্রেফতার

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : April 8, 2023

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা থেকে মো. তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুল (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৭ এপ্রিল) র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জ্যেষ্ঠ এএসপি মো. ফজলুল হক তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বছিলা ব্রিজ এলাকায় র‌্যাব-২-এর একটি দল বিশেষ অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুলকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যে একটি পিকআপ ভ্যানের সামনে রাখা দুটি প্লাস্টিকের বস্তায় ২০৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ছয় লাখ ১২ হাজার টাকা এবং তার পকেটে থাকা দুটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুল জানান, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ফেনসিডিল ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।


অন্যান্য সংবাদ