মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ভারতের ওপর নিষেধাজ্ঞা না দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে প্রস্তাব পাস

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : July 15, 2022
ভারতের ওপর নিষেধাজ্ঞা না দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে প্রস্তাব পাস

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনায় ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ভারতের ওপর নিষেধাজ্ঞা না দিতে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কণ্ঠভোটে একটি প্রস্তাব পাস হয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) এর ফ্লোর বিবেচনার সময় একটি এন ব্লক (একটি একক হিসেবে সব একসঙ্গে) সংশোধনীর অংশ হিসেবে বৃহস্পতিবার আইনি সংশোধনী পাস করা হয়েছিল।

এই সংশোধনী প্রস্তাবটি উপস্থাপন করেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্না। রো খান্না কর্তৃক রচিত এবং প্রবর্তিত সংশোধনীটি চীনের মতো আগ্রাসী দেশগুলোকে ঠেকাতে সাহায্য করার জন্য ভারতকে একটি কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু সাংশনস অ্যাক্ট (সিএএটিএসএ)-এ ছাড় দেয়ার জন্য তার কর্তৃত্ব ব্যবহার করার জন্য বাইডেন প্রশাসনকে অনুরোধ করা হয়।

সিএএটিএসএ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কঠোর আইন। এই আইনের আওতায় ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়াকে অধিভুক্ত করার এবং ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার কাছ থেকে বড় প্রতিরক্ষা হার্ডওয়্যার কেনার জন্য মার্কিন প্রশাসনকে নিষেধাজ্ঞা আরোপ করার অনুমতি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। আঙ্কারার ওপর নিষেধাজ্ঞাও দেয় ওয়াশিংটন। ভারতের বিরুদ্ধেও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র এমন আশঙ্কা তৈরি হয়েছিল।


অন্যান্য সংবাদ