শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : July 19, 2022

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চতুর্মুখী গাড়ির সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে উপজেলার বীরপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে আরশাদুল্লাহ নামে একজনের নাম পাওয়া গেছে। সে পটুয়াখালীর খালেক মিয়ার ছেলে।

অন্যান্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত তিন জনই পুরুষ বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস, একটি কাভার্ড ভ্যান, একটি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মর্ডাণ পরিবহনের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী পিকআপের সাথে একটি কাভার্ড ভ্যান ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তিনি বলেন, আহতদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত অন্য দুজনের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।


অন্যান্য সংবাদ